
এবারের ঈদে রঙিন সাম্পানের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘মধ্যবিত্ত’ নামের একটি শর্টফিল্ম। গত ২৬ জুলাই মিরপুর & আগারগাঁও এলাকায় শর্টফিল্মটির শুটিং হয়েছে। শর্টফিল্মটিতে অভিনয় করেছেন এস কে রায়হান আব্দুল্লাহ , তাসনিম নেহা, আব্দুল হাদী, জামির ও আমির। এবং শর্টফিল্ম এর মিডিয়া সহযোগী হিসাবে আছে স্বদেশ মাল্টিমিডিয়া।
রূহানী এ আর তাজের গল্পে শর্টফিল্মটি পরিচালনা করেছেন শেখ সাদি। পরিচালক জানান “আমাদের এবারের গল্প একজন মধ্যবিত্ত ছেলের। যার স্বপ্ন আছে সাধ্য নাই। আমাদের এই শহরে এক বুক কষ্ট চেপে রাখা এমন অনেক মধ্যবিত্ত মানুষ আমাদের আশেপাশেই আছে।”
শর্টফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে রায়হান বলেন ” করোনা পরিস্থিতিতে আমাদের সমাজে কিছু মানুষ অনেক কষ্টে আছে, যারা তাদের এই কষ্ট হয়তো কারো সাথে শেয়ার করতে পারে না, আবার নিজেও নিজের সম্যসা সমাধান করতে পারে না।আমাদের গল্পটা ঠিক এমনই। তিনি আরো বলেন, কাজটা করেও ভালো লাগেছে। ডিরেক্টর খুব যত্নের সাথে গল্পটা নামানোর চেষ্টা করেছেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
স্বদেশ নিউজের পাঠক দের জন্য শর্টফিল্মটির ইউটিউব লিংক দেওয়া হলো
ইউটিউব লিংকঃhttps://youtu.be/gxkoqtPx91M
