Friday, April 17

Author: News Desk

কোচের প্রয়োজন নেই আর্জেন্টিনার!

কোচের প্রয়োজন নেই আর্জেন্টিনার!

খেলা
শেষ ষোলো নিশ্চিত করাটা আর্জেন্টিনার জন্য মোটেও সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত এক জয় ও এক ড্রয়ে রানার্সাপ হয়ে নক আউট পর্ব করেছে আলবিসেলেস্তেরা। শেষ ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে হোর্হে সাম্পাওলির শিষ্যরা। তবে গুঞ্জন রয়েছে, নাইজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচে কোচ হোর্হে সাম্পাওলি নয়, আর্জেন্টাইনদের একাদশ নির্বাচন করেন মেসি-মাসচেরানোরা! ‘ডি’ গ্রুপে নিজদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ তে হারার পরই সাম্পাওলির কৌশল নিয়ে প্রশ্ন উঠে। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, নাইজেরিয়ার বিপক্ষে একাদশ নির্বাচন করবেন মেসি ও মাসচেরানো। তাই ধারণা করা হচ্ছে শেষ ষোলতে ফ্রান্সের বিপক্ষেও একাদশ নির্বাচন করবেন তারা। তবে খেলোয়াড়রাই যদি একাদশ নির্বাচন করে তাহলে কোচের কোনো দরকার নেই, এমনটাই মনে করছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। স্পানিশ সংবাদমাধ্যম মার...
যৌন হেনস্থার বিরুদ্ধে ৬০ নারী সাংবাদিকের ব্যতিক্রমী প্রতিবাদ

যৌন হেনস্থার বিরুদ্ধে ৬০ নারী সাংবাদিকের ব্যতিক্রমী প্রতিবাদ

খেলা
মাঠে কাজ করতে গেলেই যৌন হেনস্তার শিকার হতে হয় নারী সাংবাদিকদের। ব্রাজিলের ক্রীড়াক্ষেত্রে এই সমস্যাটি যেন প্রতিনিয়ত ডালভাতে পরিণত হচ্ছে। এ নিয়ে যখন বিতর্ক, তখনই রুখে দাঁড়াল দেশটির নারী ক্রীড়া সাংবাদিকরা। শুরু হয়েছে প্রতিবাদের ব্যতিক্রমী আন্দোলন। যেখানে অংশ নিয়েছেন মোট ৬০ নারী সাংবাদিক। যৌন হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদের শুরুটা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাশট্যাগ (#) ‘লেট হার ওয়ার্ক’ ক্যাম্পেইন ক্রমশ জনপ্রিয় হচ্ছে, জুটছে বাড়তি সমর্থন। ব্রাজিলীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইন শুরু হয়েছিল ৩ নারই ক্রীড়া সাংবাদিকের মাধ্যমে। যারা কিনা  নিয়মিতভাবে খেলার মাঠে কাজ করতে গিয়ে যৌন হেনস্তার শিকার হচ্ছিলেন। এসবের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়ার সময় পেছন থেকে বা সামনে থেকেই চুমু দেওয়া, জড়িয়ে ধরার মতো ঘটনা ঘটছে। সমর্থকদের পাশাপাশি ...
কেমিক্যালবিহীন আম এখন হোমডেলিভারিতে

কেমিক্যালবিহীন আম এখন হোমডেলিভারিতে

বাংলাদেশ
একটি সেবাধর্মী সামাজিক কল্যাণমূলক উদ্যোগ নিয়ে সার্বক্ষণিক কল্যাণকামী বন্ধু সুহৃদ জানাচ্ছি যে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বাগান হতে সংগৃহিত সকল প্রকার কেমিক্যালবিহীন আম এখন দোরগোড়ায়, আপনার হাতের কাছে। সততা, আন্তরিকতা, বিশ্বস্ততা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর ও সঠিক মানই আমাদের প্রত্যয়। এই প্রত্যয় নিয়ে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে (সার্ভিস চার্জ প্রযোজ্য) আদেশ মাত্র যত্নের সাথে ঢাকার ভেতর যেকোন নিকটতম কুরিয়ারে পৌঁছে দেই। সুহৃদ এর আমের ভূবনে আপনি পাবেন : হিমসাগর, আম্রপালি, গোপালভোগ, মোহনভোগ, লখনা, ক্ষীরসাপাতি, রংপুরের হাড়ি ভাঙ্গাসহ লোভনীয় রসাল সব আম। follow us on face book : www.fb.com/pages/ সুহৃদ। আপনার চাহিদা জানাতে : ০১৯১১ ৭১০ ৩৩২ suhrid95@gmail.com www.fb.com ...
এই বর্ষায় আর্ট’র আয়োজন

এই বর্ষায় আর্ট’র আয়োজন

বাংলাদেশ, লাইফস্টাইল
এই বর্ষায় আর্ট’র প্রতিটি আউটলেট এনেছে স্টাইলিস্ট মেনজ ও ওমেনস ওয়্যার। ঋতু বৈচিত্র্যতার কারণে এখন চলছে বর্ষা ঋতু। বর্ষা ঋতুর চাহিদা বিবেচনায় ‘আর্ট’ এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। বিভিন্ন কালারের সব পোশাকে শতভাগ অরগানিক কাপড় ব্যবহার করা হয়েছে। নান্দনিক এসব পোশাক পাওয়া যাবে আর্ট আউটলেটে। আর্টএ আছে ফ্যাশন সচেতন ছেলেদের জন্য শার্ট, পলো শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। এ ছাড়াও নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের পোশাক। সামাজিক যোগাযোগ: Facebook : https://www.facebook.com/artbd...
এয়ারপোর্টের ক্লিনার এখন এয়ারওয়েজের মালিক

এয়ারপোর্টের ক্লিনার এখন এয়ারওয়েজের মালিক

বাংলাদেশ
বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ শফিকুর কাজ করতেন লন্ডনের সিটি এয়ারপোর্টে ক্লিনার হিসেবে। সেখানে কাজ করতে করতেই স্বপ্ন দেখেন বিশ্বের প্রথম হালাল এয়ারলাইন প্রতিষ্ঠার। ৩২ বছর বয়সে সে স্বপ্নকে বাস্তব করছেন কাজী শফিকুর রহমান। গড়েছেন ‘ফিরনাস এয়ারওয়েজ’। ব্রিটিশ মূলধারার মিডিয়ায় এখন মাতামাতি শফিকুরকে নিয়ে। সফল এ ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাকে নিয়ে ডকুমেন্টারি প্রচার করেছে বিখ্যাত চ্যানেল ফোর টেলিভিশন। এরপর চ্যানেল ফোর ছাড়াও বিবিসি, সানডে টাইম, ডেইলি মেইল, টেলিগ্রাফ, ইভিনিং স্ট্যান্ডার্ডসহ অনেক গণমাধ্যম তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বের অন্যান্য গণমাধ্যমেরও সমান মনোযোগ কাড়েন শফিকুর। শফিকুরকে নিয়ে ‘হাও টু স্টার্ট অ্যান এয়ারলাইন’ শিরোনামের ডকুমেন্টারির পরিচালক ছিলেন আহমেদ পীরবক্স। ডকুমেন্টারিটি নির্মাণের জন্য দুই বছর শফিকুরের এয়ারলাইন্স ব্যবসার নানা উদ্যোগ, পরিকল্পনা এবং সফল বাস্তবায়ন নিয়ে চিত্...
এই বর্ষায় ব্যাঙ

এই বর্ষায় ব্যাঙ

বাংলাদেশ, লাইফস্টাইল
বর্ষা ঋতুর ভ্যাপসা গরমে সূতি কাপড় হালকা কালারের পোশাকই ফ্যাশনপ্রেমীদের প্রথম পছন্দ। তাই ফ্যাশন হাউস ব্যাঙ তারুণ্যের সৌখিনতা ও পছন্দের সাথে সামঞ্জস্য রেখে বেশ রুচিশীল ও আরাম দায়ক পোশাক তৈরি করেছে।ব্যাঙ তার নিজস্ব স্টাইল, রুচি আর সৃজনশীলতায় রাঙিয়ে তৈরি করছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট ও পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক। এই আবহাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। রোড : ১, সেকশন : ২ব্ল #ক : ক, (জাতীয় সুইমিং কমপ্লেক্স এর বিপরীতে), মিরপর : ১ ঢাকা : ১২১৬। হট লাইন: ০১৯৭৭১১২২৬৪, www.bang-bd.com...
‘দহন’-এ সুষমা

‘দহন’-এ সুষমা

বাংলাদেশ, বিনোদন
নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন সুষমা সরকার। এবার রায়হান রাফি পরিচালিত নতুন ছবি ‘দহন’-এ দেখা যাবে তাকে। এরই মধ্যে ছবির টিমের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এ প্রসঙ্গে সুুষমা সরকার বলেন, ‘এর আগেও আমি জাজ প্রযোজিত চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে রায়হান রাফির নির্দেশনায় এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি। তরুণ এই নির্মাতা বেশ গুছিয়ে এবং অনেক যত্ন নিয়ে কাজ করেন। আমি তার নির্দেশনায় কাজ করে সন্তুষ্ট। আশা করছি পোড়ামন-টু’র মতো দহন’ চলচ্চিত্রটিও দর্শকের মন জয় করে নিবে।’ এদিকে গেলো ঈদে সুষমা সরকার অভিনীত মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বুকের বা পাশে’ টেলিফিল্মটি দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এই টেলিফিল্মে মেহজাবিন চৌধুরীর ভাবীর চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, যার চরিত্রটি টেলিফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে মেহজাবিনকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এছাড়াও শিহাব শাহীনের ‘শেষ পর্...
জাতীয় ঐক্যই এই সরকারের পতন ঘটাবে’

জাতীয় ঐক্যই এই সরকারের পতন ঘটাবে’

বাংলাদেশ, রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, ঐক্যের মাধ্যমে দেশের মানুষ আবার তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। এই প্রক্রিয়া এখন চলছে এবং জাতীয় ঐক্যই এই সরকারের পতন ঘটাবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার জামিনের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। মওদুদ বলেন, বিরোধী দলকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে, এই মন-মানিসকতা যাদের থাকে তাদের ফ্যাসিবাদী বলা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। সেজন্য আজ আমাদের সামনে একটা কঠিন পরীক্ষা হলো নেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করা। তার মুক্তির মাধ্যমেই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। জাতীয় নাগরিক অধিকার মঞ্চ আয়োজিত প্রতিবাদ সভায় নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ...
সিদ্ধিরগঞ্জে যৌনকর্মীর সঙ্গে ভুয়া এএসআইসহ ৪ জন আটক

সিদ্ধিরগঞ্জে যৌনকর্মীর সঙ্গে ভুয়া এএসআইসহ ৪ জন আটক

বাংলাদেশ
যৌনকর্মী নিয়ে ফূর্তি করতে গিয়ে এলাকাবাসীর কাছে আটক হয়েছে পুলিশের একজন ভুয়া এএসআইসহ ৪জন। শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতেনপাড়া এলাকার হাজী ইসরাফিলের বাড়িতে এই ঘটনা ঘটে। আটককৃত পুলিশ সদস্য হলেন পুলিশের এএসআই পরিচয় দেওয়া প্রতারক ফারুক। বাকিরা হলেন কাউসার, সুজন, শরীফ ও যৌনকর্মী খুশি ওরফে রিয়া। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানায় আটক রয়েছে। এলাকাবাসী জানান, সন্ধ্যার দিকে ওই প্রতারক ফারুক সহ তার বন্ধুরা মিলে এক নারী নিয়ে ওই বাসায় ঢুকে। দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজায় বন্ধ থাকার ফলে এলাকাবাসীর মাঝে সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে কাছে গিয়ে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। এসময় তারা সকলকেই বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুস সাত্তার জান...
ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টাইন স্টাইলে খেলা দেখাবো: সাম্পাওলি

ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টাইন স্টাইলে খেলা দেখাবো: সাম্পাওলি

Uncategorized
রাশিয়া বিশ্বকাপে স্বমহিমায় ফিরেছে আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে ড্র ও হারের পর নাইজেরিয়ার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে দুর্দান্ত জয় তুলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউটের লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার প্লেয়ারদেরও এখনো শুরুর একাদশ নিশ্চিত করিনি। তবে নিজেদের সামর্থ্য ও প্রস্তুতি নিয়ে আমরা দারুণ আশাবাদী। অজস্র হৃদয়ের ভালোবাসা সঙ্গী করে একটি দল খেলবে মাঠে।’ নকআউটের লড়াইয়ের জন্য আগের চেয়ে আলাদা অনুশীলন হয়েছে জানিয়ে আলবিসেলেস্তে কোচ বলেন, ‘আমরা এই ম্যাচের জন্য ভিন্ন কিছু অনুশীলন করেছি। আমি (অধিনায়ক লিওনেল) মেসিকে বলেছি যে, যা আমরা অনুশীলন করেছি- আরও আগ...