Sunday, May 10

Author: Saimur Rahman

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবে: ড. মঈন খান

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবে: ড. মঈন খান

রাজনীতি
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে—এমনই আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের এক সভায় এ আশ্বাস দেন তিনি। এ সময় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালকদের প্রতি আহ্বান জানান, আপনারা রাস্তায় শৃঙ্খলা মেনে গাড়ি চালাবেন। সেই সঙ্গে মানুষের সেবা করবেন। আলোচনা সভায় সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে ১২টি দাবি জানানো হয়। এর মধ্যে ১০টি দাবিকে সমর্থন জানিয়ে ড. মঈন বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করব। সভায় সব মামলার ডাবল জরিমানা আদায় বন্ধের আহ্বান জানান বক্তারা। এছাড়াও যে কোনো মামলার জরিমানা ১ হাজার টাকা নির্ধারণ করাসহ বেশকিছু দাবি তুলে ধরেন। বিশেষ অতিথির বত্তৃদ্ধতায় বিএনপি চেয়ারপারসনের ...
খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ

খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ

Uncategorized, রাজনীতি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী ২ মার্চ ধার্য করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্যে এ দিন ধার্য করেছেন। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের ২৭ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলায় খালাস পান। হাইকো...
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

জাতীয়
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুপুরে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে সবশেষ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর মধুর স্মৃতি আরও একবার শোনালেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর সেই স্মৃতি জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলোর একটি বলেও জানান সরফরাজ। প্রতি বছর ১৮ জনু এলেই সেই স্মৃতি তার মনে পড়ে যায় বলেও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। সরফরাজ বলেন, ‘আমি ছেলেদের অনুরোধ করেছিলাম যেন সবাই উদযাপনে যোগ দেওয়ার আগে আমাকে ট্রফিটা তুলে নিতে দেয়। এই লালিত স্মৃতিগুলো প্রতি বছর ১৮ জুন এলেই পুনরুজ্জীবিত হয়।’ সরফরাজের বিশ্বাস এবারও তার উত্তরসূরিরা শিরোপা ধরে রাখতে চেষ্টা চালাবে। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই এমন একটি শিরোপা জয়ের স্বপ্ন থাকে যা সারাজীবন মনে থাকবে। আমরা আশা করি পাকিস্তান নিজ মাটিতে সফলভাবে তাদের...
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

জাতীয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য, উপ উপাচার্যকে অপসারণ এবং নতুন নিয়োগসহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। এজন্য সকাল ৮টায় দুটি বাসে ৮০ শিক্ষার্থী ঢাকায় রওনা দিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল। যাত্রা শুরুর আগে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীন। এজন্য তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে করে স্মারকলিপি জমা দিয়ে নিরাপদ জায়গায় চলে যাবেন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না তারা। অনলাইনে কার্যক্রম চলবে। এক প্রশ্নের উত্তরে তারা বলেন, ভিসিসহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য। হামলাকারীরা স্পষ্ট এবং চিহ্নিত কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয়...
১৭ বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতা বাবর

১৭ বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতা বাবর

রাজনীতি
দীর্ঘ ১৭ বছর পর আজ (রোববার) নিজের গ্রামের বাড়ি নেত্রকোনায় যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। তার আগমন ঘিরে জেলায় ব্যাপক প্রস্ততি নিচ্ছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো। সাজানো হয়েছে নেত্রকোনা। সমর্থকসহ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ। নেত্রকোনার মদন উপজেলায় বাবরের বাড়ি। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন। বাবরের আগমনকে ঘিরে উচ্ছ্বাসিত উপজেলার মানুষেরা। নিজেদের ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত তারা। মদন পৌরসদর প্রতিটি ইউনিয়নের গ্রাম, পাড়া, মহল্লা সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ। চায়ের স্টল থেকে শুরু করে অফিস আদালত সবখানেই একই আলোচনা। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানে শীষ প্রতীক নিয়ে নেত্রকোণা -৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারে এমপি নিব...
চাঁদাবাজি দখলবাজি বন্ধ করেন, মানুষের ওপর জুলুম করবেন না

চাঁদাবাজি দখলবাজি বন্ধ করেন, মানুষের ওপর জুলুম করবেন না

রাজনীতি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সন্তানেরা বিশাল একটি স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল। তারা বুক পেতে বলেছিল ‘বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর।’ কী সেই ঝড়! সেই ঝড় ছিল সমাজের অন্যায় অবিচার দুর্নীতি এবং দু:শাসনের বিরুদ্ধে। কোনো যুগেই যুবকেরা দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না। বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে ওঠে। তরুণদের এতো ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এলো। এরপর মনে হয় লক্ষ্মীপুরে চাঁদাবাজি নাই। সবাই সমস্বরে জানান দেয় ‘চাঁদাবাজি’ এখনো আছে। এসময় তিনি বলেন, বিনয়ের সঙ্গে বলি দয়া করে চাঁদাবাজি দখলবাজি বন্ধ করেন। দয়া করে মানুষের ওপর জুলুম করবেন না। শনিবার সকালে লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ২৪ সালের ৫ আগস্ট যুবকদের ভূমিকার প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, স্যালুট যুবক তো...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও আইপিএলের জন্য প্রস্তুত কামিন্স

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও আইপিএলের জন্য প্রস্তুত কামিন্স

খেলা
সব ঠিক থাকলে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিতে দেখা যেত প্যাট কামিন্সকে। স্কোয়াডেও ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া চোট সারিয়ে উঠতে না পারায় আসর থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। যা নিয়ে অবশ্য দুঃখ নেই কামিন্সের। বরং নিজেকে প্রস্তুত করছেন আসন্ন আইপিএলের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাঠে গড়াতে যাওয়া আইপিএলে খেলতে কোনো সমস্যা হবে না বলেই মনে করেন কামিন্স। যা সামনে রেখে নিজেকে প্রস্তুত করাও শুরু করেছেন বলে জানিয়েছেন এই অজি অলরাউন্ডার। কামিন্স বলেন, ‘পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। অনুশীলনের ব্যস্ততা নেই। সফরে যেতে হচ্ছে না। অন্যরকম ভাবে ভালোই সময় কাটছে। বাড়িতে সবার সঙ্গে থাকতে পারাটাও একটা পাওয়া।’ আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন কামিন্স। যা সামনে রেখে প্রস্তুতিও শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘আগামী ...
৭১ যেমন একদিনে আসেনি ৫ আগস্টও একদিনে আসেনি

৭১ যেমন একদিনে আসেনি ৫ আগস্টও একদিনে আসেনি

রাশিফল
আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরের জুলাই বিপ্লব নিয়ে চার পর্বের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই বিষয়ের দিকে ইঙ্গিত দিয়ে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন বিএনপি মহাসচিব। পোস্টে তিনি একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও একদিনে আসেনি বলে উল্লেখ করেছেন। পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘১৯৭১ সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে। তাই, আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার।’ ‘হাসিনার পতন একদিনে ঘটেনি। এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অপহৃত হ...
ওরসকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

ওরসকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

রাজনীতি
মাধবপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় বিএনপির স্থানীয় একটি কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার কালিকাপুর বাজারে এ ঘটনা ঘটে। ওরস পালনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতেরা হলেন- অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল (৪২), মোশাহিদ (৪২), সাজু (৩২), সাদেক (৩২), মামুন (২৩), হুদয় (২০), রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫), আবু কালাম (৩০), জামিল চৌধুরি, মনির (২৩), তানভির (২২) ও সোহান (২৪)। বাকি আহত সাতজনের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ওরস পালনকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টার দিকে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল ও যুবদলনেতা নজরুল গাজীর লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কয়েক দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ...
ডিসেম্বরে কি নির্বাচন সম্ভব?

ডিসেম্বরে কি নির্বাচন সম্ভব?

Uncategorized
গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর থেকে রাষ্ট্রের আমূল সংস্কার নিয়ে আলোচনা চলতে থাকে নানা মহলে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, বাংলাদেশে এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছিল বিতর্ক। এমন পটভূমিতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের ব্যাপারে একমত সবপক্ষ। এই ন্যূনতম সংস্কার করার ক্ষেত্রেও সময় দরকার। প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত? তারা প্রস্তুতির জন্য সময়ই বা পাচ্ছে কতটা? ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে এরই মধ্যে প্রাথমিক কিছু প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন বা ইসি। কিন্তু এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে ইসিকে ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈ...