নবীণ শিল্পীদের নিয়ে মাহমুদ সানির মিক্সড এ্যালবাম “মনের শহর”
সম্পাদনায়- সাইমুর রহমান: শীঘ্রই আসছে মাহমুদ সানি ফিচারিং “মনের শহর”। সব গানের সুর, সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক মাহমুদ সানি। এই মিক্সড এ্যালবামে গান গেয়েছেন- মাহমুদ সানি, হাসান, আরকে তুহিন, অথই অর্চনা ও দিনা। গানগুলো লিখেছেন আব্দুর রহমান রাজিব। এ্যালবামটি সেভেন টিউনের ব্যানারে প্রকাশিত হবে। মাহমুদ সানির “বন্ধুরে” গান ও মাহমুদ সানির সুর-সঙ্গীতে পড়শীর “লাজে মরি”, সানি- নওমির হৃদয়ের গল্প গান অনেক জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে মাহমুদ সুর-সঙ্গীত পরিচালনার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করছেন। ইতিমধ্যে তার পরিচালিত অনেক মিউজিক ভিডিও দশর্কপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে মাহমুদ সানী ধারাবহিক ভাবে নবীন শিল্পীদের নিয়ে কাজ করছেন। আর তারই অংশ হিসেবে প্রকাশ করছেন তার নতুন মিক্সড এ্যলবাম। গানের মিউজিক ভিডিওটি ইতমধ্যে ইউটিউব আর ফেসবুকের কল্যাণে দর্শক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। মাহমুদ সানি বলে...









