পদ্মা সেতু উৎসবে মাতবে রাজশাহী
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে মেতে উঠবে উত্তরের পদ্মাপারের রাজশাহী বিভাগীয় শহরের মানুষও। ইতোমধ্যে এ উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে রাজশাহীতে লক্ষাধিক মানুষের বিশাল জমায়েত হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উৎসব উদযাপন ও কর্মসূচি নির্ধারণে এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন।
রাজশাহী জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ২৫ জুন রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ ছাড়া উদ্বোধনী দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।
কর্মসূচির মধ্যে রয়েছে— ২৫ জুন সকাল ১০টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে...
