ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে সেরা রণবীর-কৃতি
৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, ২০২২- এর আসরে বাজিমাত করেছে ‘শেরশাহ’, ‘সরদার উদম’ ও ‘মিমি’ ছবিগুলো। এবারের আসরের বেশিরভাগ পুরস্কারই ঘরে তুলেছে এই তিনটি ছবি।
সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে শেরশাহ। ছবিটিতে গান গেয়ে গেয়ে সেরা গায়িকা ও গায়কের পুরস্কার পেয়েছেন আসিস কৌর ( রাতাঁ লম্বিয়া) ও বি প্রাক (মন ভরেয়া ২.০)। সেরা সম্পাদনা ও সেরা অ্যাকশন বিভাগেও পুরস্কার জিতেছে শেরশাহ।
এবারের আসরে সেরা অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রণবীর সিং (এইটি থ্রি), কৃতি শ্যানন (মিমি)।
সমালোচকদের বিচারে সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন ‘সর্দার উধম’ ছবির জন্য ভিকি কৌশল ও ‘শেরনি’ ছবির জন্য বিদ্যা বালান। মিমি ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী ও সেরা পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সাই তামহাকর। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে সুভাষ ঘাইকে।
সমালোচকদের বিচার...
