‘এক পায়ে যুদ্ধ জয় করা’ তামান্নার বাড়িতে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক
‘এক পায়ে যুদ্ধ জয় করা’ তামান্না নূরার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শনিবার রাতে যশোর জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে যান।
সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। এ সময় তামান্নাকে বঙ্গবন্ধুর জীবনীর উপর দুটি বই উপহার দেন তারা। একই সঙ্গে তারা তামান্নার পড়াশুনা এবং তার স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগ সব সময় পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন।
ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে তামান্নার পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে তামান্নার মা-বাবা। তারা দুইজনেই বলেন, শুধু তামান্নাকে না; সমাজের সকল প্রতিবন্ধীর পাশে থাকবে ছাত্রলীগ এমনটাই কামনা তাদের।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশ, অধিকার ও শ...
