কিয়েভের উপকণ্ঠে রুশ বহর, প্রস্তুত ১ লাখ ইউক্রেনীয়
ইউক্রেনের রাজধানী কিয়েভের অভিমুখে অগ্রসরমান রুশ সেনাবাহিনীর দীর্ঘ বহরটি কাছাকাছি পৌঁছে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বহরটি এখন কিয়েভ থেকে মাত্র প্রায় ১৫ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
ইউক্রেনে রুশ হামলার সপ্তম দিনে দেশটির গুরুত্বপূর্ণ খেরসন শহরটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবর পাওয়া গেছে। খারকিভসহ আরও কয়েকটি শহরে হামলার প্রস্তুতি চলছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, কিয়েভের উত্তরে সেনাসমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে রুশ সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে। গত সোমবার স্যাটেলাইটে এমন চিত্র ধরা পড়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। এর মধ্যই বিবিসি খবর দিয়েছে, রুশ বহরটি কিয়েভ থেকে মাত্র ১৫ মাইল দূরত্বে অবস্থান করছে।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা...
