গার্ডারচাপায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন
রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডারচাপায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের জানাজা ও দাফন জামালপুরে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাত ১১টায় জামালপুরের মেলান্দহ উপজেলার আগপয়লা গ্রামে ঝর্ণা, তার দুই সন্তান জান্নাত ও জাকারিয়া এবং রাত ১২টায় জেলার ইসলামপুর উপজেলার ঢেংগারগড়ে ফাহিমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রাত ১০টার দিকে নিহতদের লাশ জামালপুরে তাদের নিজ নিজ গ্রামে এসে পৌঁছে।
সরেজমিন দেখা যায়, লাল-নীল বাতির সঙ্গে সাইরেন বাজিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সটি এগিয়ে এলে ভিড় জমান শত শত উৎসুক জনতা। আর অ্যাম্বুলেন্সের দরজা খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় স্বজনদের আর্তচিৎকার। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ। হঠাৎ এমন মৃত্যুতে হতবাক নিহতদের স্বজনসহ স্থানীয়রা।
দুই সন্তান ও স্ত্রীকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। ঝর্...
