‘মেসির ভয়ে সেদিন খেলা ছেড়ে পালাতে চেয়েছিলাম’
লিওনেল মেসির পর আর্জেন্টিনা দলের অন্যতম সেরা খেলোয়াড় ভাবা হয় লিয়ান্দ্রো পেরেদেসকে।
নীল-সাদা জার্সিতে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দারুণ সময় পার করছেন পেরেদেস। অথচ একসময় মেসির প্রতিপক্ষ ছিলেন পেরেদেস। তা ক্লাব ফুটবলে। সেই সময় দুজনের মুখোমুখি খেলায় নাকি পেরেদেসের ওপর মেসি খুবই ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পেরেদেসের ভাষায়, মেসি একদিন পারলে তাকে খুনই করে ফেলে, এমন পরিস্থিতি চলছিল!
ঘটনাটি ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে। সেই সময় বার্সেলোনার হয়ে খেলতেন মেসি। প্রতিপক্ষ পিএসজি। সে দলের তারকা পেরেদেস।
খেলার একটা পর্যায়ে মেসিকে কড়া ট্যাকল করেন পেরেদেস। এর পরও শান্ত ছিলেন মেসি। এ সময় পেরেদেস সতীর্থদের চিৎকার করে কিছু বলতে থাকেন। সেটিই কানে যায় মেসির। প্রচণ্ড রেগে যান তিনি।
এতটাই রেগে যান যে, তাকে খুন পর্যন্ত করতে চেয়েছিলেন! ভয় পেয়ে মেসির আর্জেন্টাইন সত...
