‘ডাইনোসরের আগেও রাজ কাঁকড়ার অস্তিত্ব ছিল’
কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছধরা জালে জড়ানো অসুস্থ হয়ে পড়া ৭টি রাজ কাঁকড়াকে উদ্ধার শেষে সাগরে অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ইকো-ফিসের একদল গবেষক রাজ কাঁকড়াগুলো অবমুক্ত করেন। ডাইনোসরের আগেও রাজ কাঁকড়ার অস্তিত্ব ছিল বলে জানিয়েছেন গবেষকরা।
স্থানীয় জেলেরা যুগান্তরকে জানান, প্রতি বছরের মতো চলতি মৌসুমের সপ্তাহজুড়ে কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে বেশ কিছু রাজ কাঁকড়ার দেখা মিলছে।
পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহকারী গবেষক মো. বখতিয়ার রহমান বলেন, একটি গবেষণার কাজে সকালে কুয়াকাটা জিরোপয়েন্ট থেকে গঙ্গামতির দিকে যাওয়ার পথে ছেড়া জালে আটকেপড়া অসুস্থ ৭টি রাজ কাঁকড়া উদ্ধার করি। উদ্ধারকালে তাদের শরীর থেকে নীলরঙের রক্ত ঝরছিল। এদের পরিচর্যা শেষে দুপুরে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকত থেকে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।
একই গবেষণা সংস্থার সহযোগী গব...
