Monday, June 1

নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন পুষ্প’র পথ চলা

নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর:
২০১৭ সাল থেকে ব্যবসা শুরু করেন সাদিয়া আফরিন পুষ্প।এখনকার মতন তখন অনলাইন বিজনেস এত জনপ্রিয় ছিলো না। নিজের বুদ্ধি, মেধা ও ব্যতিক্রম চিন্তা ধারাকে কাজে লাগিয়ে হাতে তৈরি না না রকম ঘর সাঁজানোর জিনিস সেল করতেন। প্রথম দিন থেকেই বেশ ভালো সাড়া পেতে শুরু করেছিলেন। ছোট বেলা থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার ইচ্ছা থাকলেও পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় তা আর সম্ভব হয়ে উঠে নি সাদিয়া আফরিন এর। এই ইচ্ছা থেকেই তারপর ক্রাফটিং থেকে ড্রেস এর বিজনেস শুরু করেন। নিত্য নতুন ডিজাইন করে কারিগর দিয়ে কাজ করিয়ে নিয়ে শুরু করেন বিজনেস। তিনি তখন ছিলেন বিবিএ ২য় বর্ষের ছাত্রী। মা এর কাছ থেকে, বোনের কাছ থেকে টাকা নিয়ে শুরু করে মাসে লাখ টাকা সেল করেন। এছাড়া ছোট বেলা থেকেও সাদিয়া আফরিন ছিলেন সংস্কৃতিক জগৎ এর মানুষ। গান,নাচ,আবৃত্তি, বির্তক,খেলাধুলায় ছিলো তার অসাধারণ দখল। হাকিয়ে নিয়েছেন নিজের জন্য অনেক ট্রফি,সার্টিফিকিট। তিনি বলেন, এই মননশীলতাই তাকে আরো বেশি সহযোগীতা করেছে বিজনেস এর জগৎ এ। প্রতিষ্ঠা করেন ” Suzasha’s Attire ” ও “Suzashs Organic Food” নামের দুটি অনলাইন বিজনেস সেক্টর। খুব সহজেই নিজের ব্যক্তিত্ত্ব ও সাহসীকতা কে কাজে লাগিয়ে অনেক মানুষ এর মনে জায়গা করে নিয়েছেন একজন নারী উদ্যোক্তা হিসেবে।
তার ইচ্ছা একদিন Suzasha নাম টি ব্র্যান্ড এ পরিনত হবে।
দেশ থেকে দেশের বাইরে সকলে “সুজাশাকে” চিনবে।

তিনি স্বদেশ কন্ঠ সম্পাদক আরজে সাইমুরকে আরও বলেন, তার এই সফলতার ধাপ ২০১৮ সালে এসে আরো সহজ হয়েছে যে মানুষটির ছায়ায় তিনি হলেন, জনাব ইকবাল বাহার জাহিদ। যাকে তিনি মেন্টর হিসেবে পাশে পেয়ে ধন্য।

নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ চাইলে তাদের উদ্দেশ্যে সাদিয়া আফরিন বলেন, মেয়ে হোক বা ছেলে- উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে হলে স্বপ্ন দেখা ও সাহসীকতা আর পরিশ্রম এর কোনো বিকল্প নেই।

Leave a Reply