খিলগাঁওয়ে সাংবাদিকদের জরুরি সভা: BJUS-এর নতুন নেতৃত্বে সাব্বির আহমেদ রনি
শনিবার ঢাকার খিলগাঁয়ে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেউইসি) কমিটি বিলুপ্ত ঘোষণা ও Bangladesh Journalist Unity Society (BJUS) সংগঠনের নতুন বোর্ড কমিটি গঠন লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি ইসি কমিটির প্রত্যক্ষ ভোটে ও উপদেষ্টা পরিষদের সর্বসম্মতি সমর্থন ক্রমে Bangladesh Journalist Unity Society (BJUS) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত হন।
উল্লেখ্য Bangladesh Journalist Unity Society (BJUS) ২২ সদস্য বিশিষ্ট বোর্ড কমিটি গঠন করা হয়। ইসি কমিটির সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনের সাধারণ সম্পাদন নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান মিজান (মিজান প্রধান)। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রাজু আলীম ও সায়েম ইসলাম টুটুল এবং ফাইন্যান্স সেক্রেটারী নির্বাচিত হন মোঃ আব্দুর রব। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন জহিরুল কাইয়ুম মিঠু।
ইসি কমিটির সর্বসম্মতিক্রম...









