খিলগাঁওয়ে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে হাবিবের বিরুদ্ধে জিডি
**ঢাকা:** রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ান আদর্শবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্টে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং ভবন সংস্কারের নামে অনিয়মের অভিযোগ এনে খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক **সাইমুর রহমান মিলন**।
জিডিতে তিনি অভিযোগ করেন, গত **৩০ জুলাই ২০২৬** রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ৩৫১ উত্তর গোড়ান আদর্শবাগের নিজ বাসায় অবস্থানকালে ভবনের মর্গেজধারী বাসিন্দা **হাবিবুর রহমান**, ল্যান্ড ওনার **টিএম জাকারিয়া (তপন)** এবং তাদের সঙ্গে থাকা ১০–১২ জন ব্যক্তি তার বাসার সামনে এসে তাকে, তার বড় ভাই আনিসুর রহমান সোহাগ ও বাবা রিন্টু মিয়াকে প্রকাশ্যে চাঁদা দাবি, গালাগালি এবং প্রাণনাশের হুমকি দেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, এর আগে গত **১৫ জুন ২০২৬** একই ব্যক্তিরা ২০–২৫ জনকে নিয়ে তাদের বাসায় গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে জাতীয় জরুরি সেবা **৯৯৯**-এ ফ...









