বর্ষা, প্রকৃতি আর স্মৃতির গল্পে ‘বাদলা স্মৃতি’—প্রকাশ পেল নতুন গানের অ্যালবাম
নিউজ ডেস্ক, সম্পাদনায়ায়-আরজে সাইমুর: শ্রাবণের ১৬ তারিখ বিকেলে “এট দ্যা টেবিল”-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেলো “বাদলা স্মৃতি “এ্যালবামের বর্ষার গানগুলো। সেই সাথে প্রকাশ পেলো প্রথম মিউজিক ভিডিও ভিজিয়ে দিয়োনা। এ্যালবামের আরো দুটি মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে প্রদর্শন হয়েছে। গানগুলো লিখেছেন এবং ডিরেকশন দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং চলচ্চিত্র নির্মাতা আহসান ইমাম। গানগুলোর মধ্যে একটি দেশের গানও রয়েছে। গানগুলোতে কনা, ঝিলিক, শান সায়েক ও পিন্টু ঘোষ কণ্ঠ দিয়েছন। কম্পোজিশনে ছিলেন শান সায়েক। এ প্রসঙ্গে গীতিকবি ও নির্মাতা আহসান ইমাম বলেল, “অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান অভিমান, স্মৃতি, প্রকৃতি সব তুলে ধরার চেষ্টা করা হয়েছে কথায়, সুরে আর চিত্রায়নে। এদশের বর্ষা আর প্রকৃতি যেন চিত্রশিল্পীর চিত্রপট। আর সেটাই ধরার চেষ্টা করা হয়েছে “বাদলা স্মৃতি ...









