কানাডায় ‘বসন্ত উৎসবে’ কণ্ঠশিল্পী সোনিয়া নুসরাতের পরিবেশনা
নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:
আগামী ৪ এপ্রিল ২০২৬, শনিবার কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণিল ‘বসন্ত উৎসব’। এ আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে অংশ নিচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নুসরাত সোনিয়া।
উৎসবে শিল্পী সোনিয়া নুসরাত, এ অনুষ্ঠানের অন্যতম প্রধান পারফর্মার। আয়োজকরা জানিয়েছেন, তাঁর সুরেলা কণ্ঠে বাংলা গানের পরিবেশনা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
উৎসবটি মন্ট্রিয়লের কোট-দে-নেইজ এলাকায় অনুষ্ঠিত হবে এবং দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। এতে আবৃত্তি, সংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। দেশের প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে উৎসবটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও অংশ নেবেন বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আয়োজকরা সকলকে পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে বসন্তের এই রঙিন আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।...









