মিরপুরে এক টুকরো আর্জেন্টিনা! সাজ্জাদুল মিরাজের বড় পর্দায় ফুটবল উৎসবে মাতল শত শত মানুষ
চলমান বিশ্বমঞ্চের ফুটবল উন্মাদনায় ভাসছে পুরো দেশ। সেই উন্মাদনাকে সাধারণ মানুষ ও যুবসমাজের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজধানী মিরপুরে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের অন্যতম শীর্ষ নেতা জনাব সাজ্জাদুল মিরাজ। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের এই সদস্যসচিবের নিজস্ব উদ্যোগে মিরপুর-১ নম্বরে তাঁর কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে বিশালাকার ডিজিটাল স্ক্রিন। যেখানে প্রতি রাতে শত শত ফুটবলপ্রেমী মেতে উঠছেন নান্দনিক ফুটবলের জাদুতে।
গতকাল রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচটিকে কেন্দ্র করে মিরপুর-১ এলাকা পরিণত হয়েছিল এক টুকরো আর্জেন্টিনায়। সন্ধ্যার পর থেকেই সেখানে জড়ো হতে থাকেন শত শত আর্জেন্টিনা সমর্থক, তরুণ ও সাধারণ দর্শক। খেলা চলাকালীন যুবনেতা সাজ্জাদুল মিরাজ নিজে দর্শকদের মাঝে উপস্থিত থেকে সাধারণ ফুটবলপ্রেমীদের সাথে খেলাটি উ...









