Friday, May 15

নিষিদ্ধ পীরজাদা হারুন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে দেশের বিনোদন জগতে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। এ নির্বাচনে ১৭টি সংগঠনকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা পীরজাদা শহীদুল হারুনকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি পরিচালক সোহানুর রহমান সোহান শনিবার (২৯ জানুয়ারি) সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের পক্ষে এ ঘোষণা দেন। এ ঘোষণার সঙ্গে একাত্মতা পোষণ করেছে টিভি নাটকের সংগঠন অভিনয়শিল্পী সংঘও। এর ফলে সিনেমা ও নাটক সবখানেই নিষিদ্ধ হলেন এই অভিনেতা।

এ বিষয়ে সোহানুর রহমান সোহান বলেন, পীরজাদা শহীদুল হারুন দল পাকিয়ে আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজে আমাদের প্রবেশের ব্যাপারে অনুমতি দিয়েছেন। তিনি তেজগাঁও জোনের ডিসিকেও এ বিষয়ে জানিয়েছিলেন যেন আমরা ঢুকতে পারি। সেটা জেনেই ১৭ সংগঠনের কার্ডধারী সদস্যরা এফডিসিতে এসেছিলেন নির্বাচনের দিন সকালে। কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পীরজাদা হারুন ও এফডিসির এমডি মিলেই নির্বাচনে চক্রান্ত করতে আমাদের ঢুকতে দেননি। তাই আমরা এফডিসির এমডির অপসারণ চাই। সেই সঙ্গে পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করলাম। তাকে আর কোনো দিন চলচ্চিত্র বা নাটকের কাজে নেওয়া হবে না।

Leave a Reply