Friday, May 29

জীবন বীমা কর্পোরেশনের নতুন এমডি হলেন সাইফুল ইসলাম

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং শ্রম অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

আর শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী (এনডিসি)।

এছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হয়েছেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্টার (অতিরিক্ত সচিব) মো. আবদুস সাত্তার।

Leave a Reply