
স্বামী সহবাসের জন্য কি- মহিলারা “অবজেক্ট” নয়৷ যদি কোনও মহিলা না চায়, সে স্বামীর কাছে নাই থাকতে পারে৷ কিন্তু কোনও স্বামী তার স্ত্রীকে একসঙ্গে থাকার জন্য জোর করতে পারে না৷ জানিয়েছে সুপ্রিম কোর্ট৷ সম্প্রতি এক স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ছিলেন৷
অভিযোগ ছিল, তাঁর স্বামী তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেন না৷ প্রতিটি মুহূর্তে নিষ্ঠুরতার পরিচয় দেন৷ সেই কারণে তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকতে চান না৷
কিন্তু তাঁর স্বামী তাঁকে একসঙ্গে থাকার জন্য জোর করছেন৷ বিচারপতি দীপক গুপ্ত ও মদন বি লোকুরের বেঞ্চে ওঠে মামলাটি৷ তাঁরা ওই মহিলার স্বামীকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন৷
সেখানে বলেন, ওই মহিলা কোনও অবজেক্ট বা কারোর সম্পত্তি নয়৷ তাই স্ত্রী হলেও তিনি ওই মহিলাকে একসঙ্গে থাকার জন্য জোর করতে পারেন না৷ আর তাছাড়া যখন স্ত্রী নিজে চাইছেন না, তখন তিনি কেন একসঙ্গে থাকতে চাইছেন?
সুপ্রিম কোর্ট ওই ব্যক্তিকে তাঁর সিদ্ধান্ত ফের একবার ভেবে দেখতে বলেন৷ সেই সঙ্গে জানায়, ওই মহিলা কারোর সম্পত্তি নয়৷ কোনও ব্যক্তি তাঁর সঙ্গে এমন কীভাবে করতে পারে? ওই মহিলার আইনজীবী জানিয়েছেন, তাঁর ক্লায়েন্ট বিচ্ছেদ চান৷
স্বামী তাঁর ক্লায়েন্টের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেন৷ এভাবে তাঁর ক্লায়েন্ট একসঙ্গে থাকতে চান না৷ তিনি বা তাঁর ক্লায়েন্ট ৪৯৮এ ধারা তুলে নিতে পারেন৷ কোনও খোরপোষও দিতে হবে না৷ তবে তার জন্য একটি শর্ত রয়েছে৷ তাঁর ক্লায়েন্ট স্বামীর সঙ্গে থাকতে চান না৷
সুপ্রীম কোর্ট এই মামলাটিতে আগেই জানিয়েছিল, স্বামী ও স্ত্রী দুজনই শিক্ষিত৷ তাঁরা তাঁদের বিষয়টি নিয়ে মামলা মামলা দায়ের করার পরিবর্তে বিষয়টি তাঁরা আদালতের বাইরেই মিটিয়ে নিতে পারেন৷
সুপ্রিম কোর্ট দুজনের মধ্যে মধ্যস্থতা করতে বলে৷ কিন্তু পরে সুপ্রিম কোর্টকে জানানো হয়, সমস্যার সমাধান হয়নি৷ এরপরই মামলা আদালতে ওঠে৷
