আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ঠ নয়। কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে। কিভাবে? নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে।’
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব কথা লেখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টের শেষে লেখাটি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল থেকে সংগৃহীত উল্লেখ করেন হাসনাত।
পাঠকদের জন্য হাসনাতের টাইমলাইনে দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। পুলিশ তো কদাচিৎ দুএকটা ধরে, বাকিদের ছাত্র-জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরিয়ে দিলেও দুই, একদিনেই জামিন হয়ে যায়। অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরিয়ে দিলেই মেনে নেওয়া ...









