আল জাজিরার বিরুদ্ধে ‘লিগ্যাল অ্যাকশন নেবেন’ জেনারেল আজিজ
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ৷ এক ঘণ্টার ওই অনুষ্ঠানে ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের নানা প্রশ্ন ও তার বিরুদ্ধে উঠা নানা অভিযোগের জবাব দিয়েছেন জেনারেল আজিজ৷
আলোচনায় উঠে এসেছে আল জাজিরার তথ্যচিত্র, তার ভাইদের বিষয়ে নানা অভিযোগসহ বিভিন্ন প্রসঙ্গ৷
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান থাকাকালীন আজিজ ও তার ভাইদের নিয়ে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা৷ এ নিয়ে তখন তোলপাড় হয় বাংলাদেশে৷ এই তথ্যচিত্র প্রকাশের পর শুরুতে বিব্রত হয়েছিলেন বলে উল্লেখ করেন আজিজ আহমেদ৷ওই তথ্যচিত্র যখন প্রকাশ হয়, তখন তিনি যুক্তরাষ্ট্র সফরে থাকলেও সেখানে এর কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন আজিজ আহমেদ৷
আল জাজিরার ওই তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল, ইসরাইল থেকে স্পাইওয়্যার ও স...









