হঠাৎ বদলে গেছেন খালেদা জিয়া! বিস্তারিত দেখুন…
সাধারণত দলের স্থায়ী কমিটিতে কর্মকৌশল, আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমের পদ্ধতি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর দলের বাকিদের ডেকে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিতেন। ২০ দলীয় জোটের শরিক দলগুলোর ক্ষেত্রেও একই নিয়ম ছিল। বিএনপির স্থায়ী কমিটিতে গৃহীত সিদ্ধান্তই জোটের বৈঠক ডেকে জানিয়ে দিতেন তিনি। এবার খালেদা জিয়ার এই নিয়মে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। প্রত্যেকটি কাজেই সংশ্লিষ্টদের সম্পৃক্ততা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। পাশাপাশি গত তিন মাসে তার রাজনৈতিক কার্যক্রম পর্যালোচনা করেও এমন তথ্য পাওয়া গেছে।
বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, এতদিন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির বাইরে উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির...









