আত্মমর্যাদাবোধ গুনাহ থেকে দূরে রাখে
আত্মমর্যাদাবোধ ও অহংকার বলতে শুধু দাম্ভিকতা বোঝানো হয় না। বরং কিছু কিছু ক্ষেত্রে এগুলো আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। তবে তা হতে হবে মহান আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে। জাবির (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, এমন কিছু আত্মসম্মানবোধ আছে, যা মহা মহিয়ান আল্লাহ তাআলা পছন্দ করেন, আবার তা (আত্মসম্মানবোধ) এমনও কিছু আছে, যা মহান মহিয়ান আল্লাহ তাআলা অপছন্দ করেন।
অনুরূপ এমন কিছু অহং (বাহাদুরি) আছে, যা মহান মহিয়ান আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তা (বীরত্ব) এমনও কিছু আছে, যা মহান মহিয়ান আল্লাহ তাআলা অপছন্দ করেন। মহান মহিয়ান আল্লাহ তাআলার পছন্দনীয় আত্মসম্মানবোধ হলো, সন্দেহ ও বদনামের ক্ষেত্রে (আত্মসম্মানবোধ)। আর মহান মহিয়ান আল্লাহ তাআলার অপছন্দনীয় আত্মসম্মানবোধ হলো সন্দেহ ও বদনামের ক্ষেত্র ব্যতীত অন্য স্থানের (সম্মানবোধ)। মহান মহিয়ান আল্লাহ তাআলার পছন্দনীয় অহং হলো জিহাদের সময় ও দান করার সময় বাহ...
