আশুরায় যে আমলে রিজিকে বরকত আসে
হিজরি সনের প্রথম মাস মহররম। মহররমের ১০ তারিখকে আরবিতে ‘আশুরা’ বলা হয়। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত সম্মানিত দিন। জাহিলি যুগেও মক্কার কুরাইশদের কাছে এই দিনটি বিশেষ মর্যাদার ছিল।
এই দিনকে সম্মান জানিয়ে সেদিন তারা কাবাঘরে নতুন চাদর পরাত এবং তারা সেদিন রোজা রাখত। মূলত তারা ইবরাহিম (আ.)-এর অনুসরণে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালন করত। কুরাইশরা ইবরাহিম (আ.)-এর আদর্শের নামে যে সৎকাজ করত, রাসুল (সা.) তাতে সম্মতি দিতেন ও অংশগ্রহণ করতেন, তাই তিনি কুরাইশদের সঙ্গে হজে অংশগ্রহণ করতেন ও আশুরার রোজা রাখতেন; কিন্তু অন্যদের এর নির্দেশ দেননি। (বুখারি, হাদিস : ১৮৯৩)
পবিত্র আশুরার দিনের আরেকটি আমল হচ্ছে, এই দিনে পরিবারের সদস্যদের ভরণপোষণে উদারতা দেখানো। শরিয়ত এই দিনে পরিবারের সদস্যদের জন্য খাদ্য, পানীয় ও ভরণপোষণের ক্ষেত্রে উদার হওয়ার প্রতি উৎসাহ প্রদান করে। এই উদারতার বরক...
