Sunday, May 24

Tag: কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দুজন রাশিয়া ও সার্বিয়ার। নিহতরা সবাই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত ও প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের। জাতিসংঘ ও পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, কঙ্গোতে একটি অভিযান চালানোর সময় একটি পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের দুজন মেজর এবং একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা রয়...