দু’বছর ধরে জন্মদিন পালন করতে পারছেন না চিত্রনায়িকা বুবলী!
ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী করোনাকালেও অভিনয়ে নিয়মিত। বর্তমানে নতুন একটি সিনেমার শুটিংয়ে সিলেটের জাফলংয়ে অবস্থান করছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত কয়েকটি সিনেমা। আজ এ চিত্রনায়িকার জন্মদিন। অভিনয়, জন্মদিন উদযাপনসহ প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এ সময়ে কোথায় আছেন?
** সাইফ চন্দনের পরিচালনায় ‘কয়লা’ নামের একটি নতুন সিনেমার শুটিংয়ে জন্য এখন সিলেটের জাফলংয়ে অবস্থান করছি। ২৪ নভেম্বর পর্যন্ত এখানে সিনেমাটির শুটিং চলবে। তারপর ঢাকায় ফিরব। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে শুটিং করছি। সবকিছুই পরিকল্পনা মতো হচ্ছে। তবে আমার সহশিল্পী নিরব হঠাৎ আহত হওয়ায় কাজের গতি কিছুটা মন্থর হয়ে গেছে। তারপরও নিরব শুটিং করছেন কষ্ট করে।
* তাহলে জন্মদিন কী ওখানেই উদযাপন করছেন?
** সেভাবে ঘটা করে জন্মদিন পালন করার সুযোগ নেই। গত দু’বছর ধরেই জন্মদিন পালন করতে পারছি...
