রেজুলেশন পাশ হওয়ায় মায়ানমারের ওপর চাপ পড়বে রোহিঙ্গাদের ফেরত নিতে
গোপালগঞ্জ, ২০ নভেম্বর, ২০২১: রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘে সর্বসম্মত রেজুলেশন পাশ হওয়ায় রোহিঙ্গাদের ফেরত নিতে মায়ানমারের ওপর চাপ পড়বে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ দুপুরে এ কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেয়ার জন্য বিশ্বের সব দেশ এক বাক্যে সমর্থন দিয়ে রেজুলেশন পাশ করেছে। বাংলাদেশ এতোদিন ধরে এ প্রচেষ্ঠা চালিয়েছিল এর আগে মায়ানমার রোহিঙ্গাদের সে দেশে ফিরিয়ে নেয়ার কথা বললেও কথা রাখেনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে একটি লোকও মারা যাক। এ নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এতো কিছু হবার পরও সীমান্তে হত্যাকান্ড ঘটছে। এটি বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক।
এর আগ...
