শতবর্ষী রণজিতের ‘জীবন ঘোরে’ রিকশার প্যাডেলে
রিকশার প্যাডেল ঘুরানোর জন্য দরকার শক্তি। সেই সামর্থ্য হ্রাস পেয়েছে অনেক আগেই। তবুও প্রতিদিন রিকশার প্যাডেল ঘোরানোর যুদ্ধে চলে ৯৮ বছর বয়সী রণজিত ঘোষের জীবিকার চাকা।
জীবনের এ বয়সে এসে আর কোনো উপায়ও নেই তার। রিকশা চালিয়ে উপার্জিত সীমিত অর্থে জোগাড় করেন তিনবেলার আহার। কোনো রকমে খাবারের ব্যবস্থা হলেও নেই মাথা গোঁজার ঠাঁই।
তাই দিনশেষে ক্লান্ত শরীরে ফুটপাতে রাত্রিযাপন করেন রণজিত। এভাবেই কাটছে তার দিন। সম্প্রতি তার জীবন সংগ্রামের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়িছে।
রণজিত ঘোষের আদি বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যশোর শহরের বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
এক সময় হোটেলে বাবুর্চির কাজ করলেও বর্তমানে রিকশা চালান। স্বজন বলতে তার একমাত্র মেয়ের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই। সারাদিন রিকশা চালিয়ে রাতে যশোর শহরের চৌরাস্তার ন্যাশনাল লাইফ ইন্স্যু...
