শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাল এফডিসি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি। নির্বাচনের দিন এফডিসিতে ১৭ সংগঠনের সদস্যদের ঢুকতে না দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ পরিচালক-প্রযোজকরা৷
বিষয়টিকে রীতিমতো অপমানজনক মন্তব্য করে চার দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে ১৭ সংগঠন। দফাগুলো অন্যতম হচ্ছে— এফডিসির এমডিকে কর্মস্থলে ঢুকতে না দেওয়া।
এ বিষয়ে শনিবার ১৭ সংগঠনের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছিলেন, এমডি নুজহাত ইয়াসমিনকে ৩০ জানুয়ারি থেকে এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না। তার অপসারণ দাবিতে চলবে আন্দোলন। রোববার সকাল ৯টা থেকে এফডিসির প্রধান গেটে অবস্থান করার কথা রয়েছে ১৭ সংগঠনের নেতাকর্মীদের। প্রয়োজনে তাদের লাশের উপর দিয়ে যেতে হবে এমডিকে।
কিন্তু দেখা গেল, আজ এ আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন এমডি নুজহাত ইয়াসমিন৷ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
বিষয়টি ...
