জেনে নিন ,আপনার পচন্দের মানুষটি আপনাকে ভালবাসেকিনা জানার উপায় !
একটু দ্বিধায় আছেন। বুঝতে পারছেন না সামনের মানুষটা (সে আপনার বস হতে পারে, প্রেমিক/প্রেমিকাও হতে পারে) আপনাকে পছন্দ করছে কিনা। তাহলে আপনার এই প্রশ্নের উত্তরের খুব কাছাকাছি পৌঁছে দেবে নিচের এই জিনিসগুলো। খেয়াল করুন–
চোখেই উত্তর পাবেন — কথা বলার সময় ভাল করে চোখের দিকে তাকান। মানুষের চোখ অনেক কথা বলে। অনেক উত্তর দিয়েই দেয়। আপনাকে যে মানুষটা পছন্দ করবে সে আপনার দিকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তাকিয়ে থাকবে। কথা বলার সময় চোখ সরিয়ে নিলে বুঝবেন কোথাও একটা সমস্যা হচ্ছে।
শরীরীভাষাই বলে দেবে — শরীরীভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় মানুষটা আপনাকে নিয়ে কী ভাবছে। ধরুন আপনারা দুজনেই দাঁড়িয়ে কথা বলছেন খুব হাল্কাচালে। যদি দেখেন সেই মানুষটা বসে পড়ল, তার বসে পড়ার ধরনটা খেয়াল রাখুন। বসার ধরন অনেক কথা বলে দেয়। সবচেয়ে বড় কথা পায়ের দিকে নজর রাখুন। আপনাকে যে পছন্দ করে সে সবসময় আপনার সোজাসুজি দাঁড়ায় (তব...
