আসছে মনির হোসেন জীবনের ‘বহ্নিশিখা’
এসএ টিভিতে ২৩ মার্চ থেকে প্রচার শুরু হচ্ছে মনির হোসেন জীবনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বহ্নিশিখা'। প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে প্রচার হবে এটি। নাটকটি রচনায় মনির হোসেন জীবন ও ছোয়াইভিয়া আফরিন জেসিকা। পরিচালনা পর্ষদে আছেন ফজলুল হক, জহুরুল ইসলাম।
মনির হোসেন এ নাটক সম্পর্কে বলেন, এই বহ্নিশিখা বাহিনী হচ্ছে নির্যাতিত মানুষের পরম বন্ধু। আর অপরাধীর চরম শত্রু। সচেতনতামূলক এ নাটকে দেখা যাবে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা ১১ জন নির্যাতিত নারীর (প্রতীকী) প্রতিবাদী কণ্ঠস্বর।
এগারোজন নারী একত্রিত হয়ে দেশের প্রচলিত আইনের ওপর শ্রদ্ধাশীল থেকে, সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়াই তাদের অন্যতম কাজ।
বহ্নিশিখা বাহিনীতে সাতজন নারীকে দেখা যাবে সাত রঙের ড্রেসে। তারা সাতজন সাত রঙের স্কুটি চালিয়ে সমাজের ইভটিজার, কিশোর গ্যাং, ম...
