ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
ইসরাইলের বিমান হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। শুক্রবার জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেরুজালেম পোস্ট জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরাইলের গোয়েন্দা কর্মকর্তারা বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে গত ২০ অক্টোবর সিরিয়ায় মার্কিন আল তানফ ঘাঁটিতে পাঁচটি আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছিল ইরান।
অবশ্য ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরাইলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিকাংশ সেনাদের আগে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন।
গোয়েন্দা কর্মকর্তাদের ওই দাবি সত্যি হলে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটিই ইরানের প্রথম কোনো প্রত্যক্ষ হামলা বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।
ওই হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার ব্যাপারে মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদে...
