ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী গ্রেফতার
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র্যাব)।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালানোর পর তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থানায় আরিফ বাকের নামে এক ভুক্তভোগী ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।
গুলশান থানার ডিউটি অফিসার ...
