এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১৮ লাখ ৯৩ হাজার ৯২৩ জন। বাকিরা অনিয়মিত পরীক্ষার্থী। প্রথম দিন আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বুধবার বলেন, শিক্ষার্থীরা যাতে যথাসময়ে উপস্থিত থাকতে পারে সে লক্ষ্যে পরীক্ষা শুরুর সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে। যানজট এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বিবেচনায় রেখে তিনি পরীক্ষার্থীদের বাসা থেকে বের হওয়ার পরামর্শ দেন।
ঢাকায় যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থী, গাজীপুর ও বিমানবন্দর গমনকারী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এক সংবাদ ব...
