ছেলের সামনে মাকে গলাটিপে হত্যা
শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের সামনে মাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে বাবা রুবেল হাসানের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টায় সখিপুর ইউনিয়নের মাদবর কান্দি এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
শাহানাজ বেগম (৩৫) সখিপুর ইউনিয়নের সরদার কান্দির বাসিন্দা মালেক মুন্সীর মেয়ে। অভিযুক্ত স্বামী রুবেল চাঁদপুর জেলার পুরান বাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় রিপন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে শাহানাজকে না জানিয়ে অন্য এক মেয়েকে বিয়ে করে রুবেল। বিষয়টি নিয়ে তাদের মধ্যে-মাঝে মধ্যেই ঝগড়া হতো।
মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে সখিপুরে বেড়াতে আসছিলেন রুবেল, শাহানাজ ও তার দুই ছেলে মেয়ে। তারা সখিপুরের মোল্লা কান্দি বিলের মধ্যে আসলে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে রুবেল শাহানাজকে গলাটিপে হত্যা করে। ঘটনা দেখে তাদের ছেলে সোহান (১...
