টিকা ছাড়া রেস্টুরেন্টে খেতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী
টিকা ছাড়া কেউ রেস্টুরেন্টে খেতে পারবে না। খাওয়ার আগে তাকে টিকার সার্টিফিকেট দেখাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, সার্টিফিকেট দেখানোর পর হোটেল কর্তৃপক্ষ তাকে এন্টারটেইন করবে। না হলে হোটেল মালিককেও জরিমানা দিতে হবে। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান।।
upay
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে লকডাউনের কথা ভাবছে না সরকার।কারণ এখনও লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
মন্ত্রী বলেন, করোনা ও ওমিক্রন ঠেকাতে যে ধরণের পদক্ষেপ নেওয়া উচিত সে সব বিষয়ে জোর দেওয়া হবে।
গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়ে...
