ঢাকা থেকে বের হওয়ার রাস্তাই ভাঙাচোরা
রাজধানী ঢাকা থেকে বের হওয়ার সড়কগুলো কমবেশি ভাঙাচোরা হয়ে পড়েছে। এসব সড়কের কোথাও না কোথাও মেরামতের কাজও চলছে। আবার কোথাও সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এসব কারণে ঢাকা থেকে বের হওয়ার রাস্তাগুলোয় প্রায় যানজটের সৃষ্টি হচ্ছে। আটকা পড়ছে সব ধরনের গাড়ি।
বিআরটি প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন কাজ চলায় উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরবঙ্গের যাত্রীরা টঙ্গী এলাকায় ভোগান্তিতে পড়ছেন। নবীনগর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলছে।
সেতু মেরামতের কারণে সড়ক সরু হয়ে দুই লেনে পরিণত হয়েছে। এসব কারণে উত্তর ও দক্ষিণ বঙ্গের যাত্রীরা তীব্র যানজটের শিকার হচ্ছেন। অপরদিকে সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী-কুতুবখালী পর্যন্ত ভাঙাচোরা সড়কে গতিতে গাড়ি চলতে পারছে না। গাড়ির চাপ বাড়লে যাত্রাবাড়ী চৌরাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। প্রতিনিধিদ...
