Saturday, April 18

Tag: প্রাণে বাঁচলেন ব্রাজিলের ফুটবলার

২৯ গুলি, প্রাণে বাঁচলেন ব্রাজিলের ফুটবলার

২৯ গুলি, প্রাণে বাঁচলেন ব্রাজিলের ফুটবলার

খেলা
'রাখে আল্লাহ মারে কে'। যে কথার সাক্ষী হলেন টটেনহাম ব্রাজিলের ফুটবল তারকা এমারসন রয়াল। ২৯টি গুলি ছোড়া হয়েছে তাকে কেন্দ্র করে। কিন্তু দিব্যি ভালো আছেন তিনি। কারণ সৌভাগ্যক্রমে একটি গুলিও লাগেনি তার দেহে। ঘটনাট ঘটে তার দেশ ব্রাজিলেই। টটেনহাম হটস্পারের এই তারকা ছুটি কাটাতে ব্রাজিলে ফিরে যান। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে সাও পাওলোয় নৈশ ক্লাব থেকে রাত তিনটায় বের হন এমারসন। তাকে চিনতে পেরে এক পুলিশ কর্মকর্তা অটোগ্রাফ নিতে যান। অটোগ্রাফ নিয়ে প্রিয় খেলোয়াড়কে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন সেই পুলিশ কর্মকর্তা। ডিউটিতে না থাকায় সেই পুলিশ ইউনিফর্ম পরা ছিলেন না। এ সময় অস্ত্র হাতে এক ছিনতাইকারী এগিয়ে আসে। অস্ত্র দেখিয়ে এমারসনের পথ রোধ করে টাকাপয়সা দাবি করে সে। এ সময় সেই পুলিশ কর্মকর্তা নিজের অস্ত্র বের করে গুলি করেন। পালিয়ে যাবার সময় পেছনে গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে সেই ছ...