প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জায়েদ খানের
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জায়েদ খানের আবেদনটি জমা পড়ে।
হাইকোর্টে আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই।
এর আগে ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে জায়েদ খানকে অপসারণের সিদ্ধান্ত দেয় নির্বাচনের আপিল বোর্ড। একই সঙ্গে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এফডিসিতে এ সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।
জায়েদ খানের প্রার্থিতা বাতিল নিয়ে সোহানুর রহমান সোহান জানান, নির্বাচনি বিধি অমান্যের অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
সোহানুর রহমান সোহান বলেন, দুজন ভোটার লিখিতভাবে জানিয়েছেন যে, সাধারণ পদপ্রার্থী জায়েদ খান এব...
