বিপিএলের সেরা আবিষ্কার মুনিম-মৃত্যুঞ্জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অনেক রথী-মহারথীদের ভিড়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুনিম শাহরিয়ারের মতো তরুণরা।
চট্টগ্রামের হয়ে খেলা তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী চলতি বিপিএলে প্রথম হ্যাটট্রিক করে আলোচনায় আসেন।
হ্যাটট্রিকের শুরুটা করেছেন ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা সিলেটের ওপেনার এনামুল হককে দিয়ে। মৃত্যুঞ্জয়ে পথ হারিয়ে চট্টগ্রামের কাছে ১৬ রানে হেরে যায় সিলেট সানরাইজার্স। ২০৩ রানের লক্ষ্যে নেমে ১৮৬ রান করতে পারে সিলেট।
বিপিএলে হ্যাটট্রিক করাসহ কয়েকটি ম্যাচে নান্দনিক পারফরম্যান্স করেছেন সাতক্ষীরার এই তরুণ তুর্কি।
বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বরিশালের হয়ে খেলা তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মুমিন।
মুনিমের ব্যাটিংয়ের প্রশংসা করে বিশ্বসেরা অলরাউন্ডার ...
