ভিন্ন সাজে ‘বিস্ময়’ ছড়ালেন জয়া আহসান
একেবারেই ভিন্ন সাজে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হলেন জয়া আহসান। আগে নাম না বললে হয়তো অনেকেই চিনতেই পারত না। শুধু মেকআপেই আমূল পরিবর্তন আনেননি। শাড়ি, টিপ না পরে জয়া পরে এসেছেন সিকুইন টপ ও বেল বটম ট্রাইজার।
এমন রূপে অভিনেত্রী জয়া আহসানকে দেখে বিস্মিত অনেকেই। তাকে চিনতে হিমশিম খেয়েছেন খোদ শোবিজের লোকজনেরাই।
সেই সাজের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
কেউ কেউ প্রশংসা করেছেন অভিনেত্রীর নতুন সাজকে। কেউ আবার করেছেন তিরস্কার।
জানা গেছে, ওই অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য থেকে পোশাক আনিয়েছেন জয়া। তার সেই পোশাকের টপটি ছিল ব্যতিক্রমী ডিজাইনের, রূপালি রঙের। লাইটের আলোয় ঝিলমিল করছিল সে টপ। বেল বটম ট্রাইজারটিও ছিল আকর্ষণীয়।
এমন পোশাকের সঙ্গে বাঁ হাতে ঘড়ি পরে আর সঙ্গে পার্স নিয়ে অনুষ্ঠানের মঞ্চে উঠেন জয়া। তাক...
