Saturday, April 18

Tag: মুজিববর্ষ পালন করবে ওয়াশিংটন ডিসি

মুজিববর্ষ পালন করবে ওয়াশিংটন ডিসি

মুজিববর্ষ পালন করবে ওয়াশিংটন ডিসি

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করেছেন।ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার এই বিশেষ বর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে গতকাল সোমবার (৩ মার্চ) এক ঘোষণাপত্র জারি করেন।বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানিয়ে ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকে একটি ‘গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থী দেশ’হিসেবে বর্ণনা করে।ঘোষণায় আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’য় রূপান্তর ও বিকশিত হচ্ছে। ওয়াশিংটন ডিসির সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে চলেছে। ...