মেট্রোরেলে এক স্টেশন থেকে আরেকটিতে যেতে ভাড়া যত
মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
বৃহস্পতিবার ডিটিসিএর এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
আগামী ডিসেম্বরে মেট্রোরেলের যে অংশ প্রথমে চালু হবে, সেই উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মেট্রোরেলের (এমআরটি-৬) পল্লবী স্টেশন থেকে মিরপুর-১১, মিরপুর ১০ ও কাজীপাড়ার ভাড়া ২০ টাকা। শেওড়াপাড়া ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর-১১ নম্বর থেকে দিয়াবাড়ি ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, উত্তরা সাউথ ও সেন্টারের ভাড়া ২০ টাকা। মিরপুর-১০ থেকে কাজীপাড়া ও শেওড়াপাড়ার ভাড়া ২০ টাকা। আগারগাঁওয়ের ভাড়াও ২০ টাকা। দিয়াবাড়ির ভাড়া ৪০ টাকা।
সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের আগেই জানিয়েছিলেন, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। সর্...
