Wednesday, April 29

Tag: রিজার্ভ ফের ঊর্ধ্বমুখী

রিজার্ভ ফের ঊর্ধ্বমুখী

রিজার্ভ ফের ঊর্ধ্বমুখী

অর্থনীতি
নিম্নমুখী ধারা কাটিয়ে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ সপ্তাহের ব্যবধানে আবারও ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই মুহূর্তে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা মজুত আছে, তা দিয়ে অন্তত ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আমদানি ব্যয় হিসাবে গত ১০ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২ দশমিক ২৩ বিলিয়ন ডলার পরিশোধ করায় রিজার্ভ কমে ৪১ বিলিয়ন ডলারের ঘরে নেমেছিল, সেদিনের স্থিতি ছিল ৪১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। এর আগে গত বছরের আগস্টে রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। তবে আকুর পরিশোদের পর চলতি মাসের ৯ মে তা কমে ৪৪ দশমিক ১১ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে বিশাল অঙ্কের এ আমদানি ব্যয় মেটানোর পর মাত্র ছয় কার্যদিবসের মধ্যেই নিম্নমুখী বৈদেশিক মুদ্রার মজুত আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রিজার্ভে নতুন করে ২ দশমিক ৬ মিলিয়ন ডলার যুক্ত হও...