লা পেন ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন: ম্যাক্রোঁ
ফ্রান্সে বুধবার দুই প্রেসিডেন্ট প্রার্থী এমানুয়েল ম্যাক্রোঁ ও ম্যারিন লা পেনের মধ্যে টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়।
এসময় বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ম্যারিন লা পেন ক্ষমতায় এলে ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন তিনি।খবর আল আরাবিয়ার।
কারণ, কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট প্রার্থী কথা দিয়েছেন- নির্বাচনে জিতেই মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করবেন।
আর এটা করতে গেলেই দেশজুড়ে একটা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হবে।যা ফ্রান্সকে একটা গৃহযুদ্ধের দিকে ঢেলে দিতে পারে।
উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল এমানুয়েল ম্যাক্রোঁ ও ম্যারিন লা পেন প্রেসিডেন্ট পদে চূড়ান্ত ও শেষ ধাপের নির্বাচনে লড়বেন।
এর আগে গত ১০ এপ্রিল প্রেসিডেন্ট পদে প্রথম দফার নির্বাচনে ১২ প্রার্থী অংশ নেন।এদের মধ্যে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্রথম রাউন্ডে ২৯ শতাংশ এবং ম্যারিন লা পেন ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেওয়ার যোগ...
