লা লিগায় ৩৪তম বারের মতো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
মঞ্চ প্রস্তুত ছিল। তাতে আলো ছড়ালো রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়ে ৩৪ তম বারের মতো লা লিগার শিরোপা জিতেছে জিনেদিন জিদানের রিয়াল। সবশেষ লা লিগা শিরোপাটাও দুই মৌসুম আগে জিদানের হাত ধরেই এসেছিল। খেলোয়াড় হিসেবে একবার লা লিগা জিতেছিলেন জিদান। কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো লা লিগা জিতে ছাড়িয়ে গেছেন নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারও।
রিয়াল মাদ্রিদ এই মৌসুমে লা লিগার শিরোপা জিতেছে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে। একমাস আগেও জিদানের দল ছিল লীগ টেবিলের দ্বিতীয় স্থানে। সেখান থেকে শিরোপার মঞ্চে উঠতে হলে রিয়ালকে করতে হতো দারুণ কিছু। সেটা করেও দেখিয়েছে।
প্রতিটি ম্যাচকে ফাইনাল হিসেবে ধরে নিয়ে খেলতে নামা রিয়াল মাদ্রিদ টানা ১০ ম্যাচে জয় তুলে নিয়ে একম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব করলো।
আরো পড়ুন: জিদানের কাছে লা লিগার শিরোপা জয় চ্যাম্পিয়ন্স লীগের চেয়েও বেশি আনন্দের
সা...
