শনাক্ত ১৩৫০১ মৃত্যু ৩১
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছে। টানা দুদিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ৩১ জন। একই সময়ে ১৩ হাজার ৫০১ জন নতুন করে শনাক্ত হয়েছেন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩, মারা গেছেন ৩৪ জন। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৬ জনের। এছাড়া খুলনা বিভাগে ৫ জন, রংপুর ও ময়মনসিংহে ৩ জন করে, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩১ জনের মধ্যে ২৬ জন সরকারি হাসপাতালে এবং পাঁচজন বেসরকারি হাসপাতালে মারা গেছ...
