Thursday, June 4

Tag: শেরপুরে করোনা শনাক্ত ও মৃত্যু হার শূন্যের কোটায়

শেরপুরে করোনা শনাক্ত ও মৃত্যু হার শূন্যের কোটায়

শেরপুরে করোনা শনাক্ত ও মৃত্যু হার শূন্যের কোটায়

বাংলাদেশ
শেরপুর জেলায় করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। করোনা শনাক্ত এবং মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় শেরপুর জেলায় করোনায় কেউ মারা যায়নি এবং ১২ জনের নমুনা পরীক্ষায় করোনায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মাত্র ৭টি নমুনা পরীক্ষার জন্য প্রক্রিয়াধীন। শেরপুরের সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য এ খবর নিশ্চিত করেছেন। বুধবার সকাল ৮টায় সিভিল সার্জন অফিস থেকে দেওয়া জেলার কোভিট স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, শেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী চিকিৎসাধীন নেই। তবে ১৩ জন কোভিড রোগী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়। জেলায় এ পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৫১৫ জন। এ পর্যন্ত কোভিডে মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ। এ ছা...