৫৭ বছর পর ট্রেনে ঢাকা থেকে জলপাইগুড়ি, ভাড়া কত?
ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ বাণিজ্যিকভাবে চালু হয়েছে। ৫৭ বছর পর এই পথে চালু হওয়া ট্রেনটি ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে।
বুধবার সকালে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এল প্রথম যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস।
দিল্লিতে ভারতের রেলওয়ে বোর্ডের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউ জলপাইগুড়ি জংশনে মিতালী এক্সপ্রেসের প্রথম যাত্রার আনুষ্ঠানিকতা সারেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নয়াদিল্লি থেকে স্থানীয় সময় আজ সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চ্যুয়াল ‘ফ্ল্যাগ অফ’ করেন দুই দেশের রেলমন্ত্রী।
মিতালী এক্সপ্রেস উদ্বোধনের পর টুইট করেছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি তার টুইটে এ পদক্ষেপকে দুদে...

